পিত্তথলিতে পাথর কেন হয়

পিত্তথলিতে পাথর কেন হয়? কাদের বেশি হয়?

পিত্তথলির পাথর একটি প্রচলিত সমস্যা। অনেকেই এ সমস্যায় ভোগেন। পিত্তথলির পাথর কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৫৯তম পর্বে কথা বলেছেন ডা. সালমা ইয়াসমীন চৌধুরী।
বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিটপ্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গলব্লাডারে সাধারণত কী কী সমস্যা হয়?
উত্তর : গলব্লাডারে আসলে অনেক ধরনের সমস্যা হয়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হলো পিত্তথলির পাথর। গলব্লাডারকে আমরা পিত্তথলির পাথর বলি। এটি একটি প্রচলিত রোগ। এ ছাড়া গলব্লাডারে প্রদাহ হয়, একে আমরা বলি কোলিসিস্টাইটিস। হঠাৎ বা দীর্ঘমেয়াদিভাবেও হতে পারে। এখানে টিউমারও হয়। টিউমার মানে হলো পিত্তথলির ক্যানসার। আবার এখানে ক্যানসার ছাড়া অন্য টিউমারও হতে পারে। একে আমরা বলি গলব্লাডার পলিপ।
প্রশ্ন : পিত্তথলিতে পাথর জমে কেন? কাদের বেলায় এটি বেশি হয়?
উত্তর : আসলে পাথর জমার অনেক কারণ রয়েছে। কোনো নির্দিষ্ট কারণে যে পাথর হয়, বিষয়টি তা নয়। কিছুটা খাদ্যাভ্যাস জড়িত। আবার কোনো কারণে যদি এখানে প্রদাহ হয়, সেই ক্ষেত্রে এখানে পাথর হয়ে যেতে পারে।
পিত্ত বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়। এই উপাদানগুলোর ক্ষেত্রে যেখানে যে পরিমাণ থাকা দরকার, এর যদি কমবেশি হয়ে যায়, তাহলে পাথর হতে পারে। কিছু ওষুধ রয়েছে, যেগুলো খেলে প্রদাহ হয়।
এ ছাড়া বলা হয়ে থাকে যে নারীদের বেশি হয়। স্থূল নারীদের বেশি হয়। ফর্সা নারীদের বেশি হয়।
প্রশ্ন : এটা কি তাহলে সুন্দরী নারীদের রোগ?
উত্তর : হা হা হা। আসলে সে রকম নয়।
এই লিখাটি পড়ে আপনি যদি একটু হলেও উপকৃত হন, তবে লিখাটি শেয়ার করে আপনার বন্ধুদের উপকৃত হবার সুযোগ করে দিন !

Comments

Post a Comment

Welcome to my blog.